সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


মৃত্যুর আগে শেষ বক্তব্যে যা বলেছিলেন হাফেজ মুরসি রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

হাফেজ মুহাম্মাদ মুরসি ইসা আল-আইয়াত। একটি জীবন্ত ইতিহাসের নাম। তিনি ২০ অগাস্ট ১৯৫১ সনে জন্ম গ্রহণ করেন। তিনি একই সঙ্গে ছিলেন একজন মিশরীয় রাজনীতিবিদ, প্রকৌশলী ও পঞ্চম রাষ্ট্রপতি।

হাফেজ মুরসি রহ. ২০০০ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সাল পর্যন্ত মিশরের সংসদে বহাল ছিলেন। এ সময়ে তিনি মুসলিম ব্রাদারহুডের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্বে পরিণত হন।

২০১১ সালে মুসলিম ব্রাদারহুড ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি) নামে নতুন রাজনৈতিক দল গঠন করলে মুরসী তার চেয়ারম্যান নিযুক্ত হন। মিশরের দুই পর্বের রাষ্ট্রপতি নির্বাচন, যেটি ২০১২ সালের মে ও জুনে অনুষ্ঠিত হয়, সে নির্বাচনে মুরসী এফজেপির মনোনীত প্রার্থী ছিলেন। উভয় পর্বেই সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন।

হাফেজ মুরসি গতকাল ১৭ জুন সোমবার মিসরের একটি আদালতের এজলাসে হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

মৃত্যুর আগে তিনি আদালতে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছিলেন তার অনুবাদ আওয়ার ইসলামের পাঠকদের জন্য তুলে ধরা হলো। মুসলিম ব্রাদারহুড মিসরের টুইটার থেকে এ বক্তব্য সংগ্রহ করা হয়েছে।

মিসরের একটি আদালতের এজলাসে গতকাল সোমবার মৃত্যুর আগ মুহুর্তের বক্তব্যে তিনি বলেন, আমি আদালতের কাছ থেকে বেশি সময় নিবো না। আমি আপনাদের সামনে উস্তাদ আল কামেল মানদুর একটি কথা উপস্থাপন করতে চাই।

আমি স্পষ্ট করতে চাই, আদালতের বিচার বিভাগের কর্মদক্ষতার অভাবের কারণে মামলার অযোগ্যতা নিয়ে তিনি বহু আগে একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বক্তব্যে বলেন, এ দেশ বিপ্লব করেছে, একটি বিপ্লবের মধ্য দিয়ে বহু সময় পার করে এসেছে।

এটি অস্বীকার করবে না কেউ। আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয় বরং দেশের একজন নাগরিক হিসেবে বলছি, এ দেশ এখনো আইনের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ নয়। তারপরও আমাদের কিছুই করার নেই।

দ্বিতীয়ত, আমি বলতে চাই, রাষ্ট্রের ক্ষেত্রে মামলার বিষয়ে জনাব কামেলের কথা বিবেচনা করা উচিত। আমি আদালতে জিজ্ঞাসা করলাম, আমি ব্যক্তিগত অধিবেশনে একসাথে বসব। কিন্তু সে অস্বীকার করে। আমি আজ কারাগার থেকে নিজেকে রক্ষা করতে পারছি না, তারপরও আমি বলবো আমি নির্দোষ। আমার উপর যে রাষ্ট্রীয় মামলা ঝু