শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইন্দোনেশিয়ার ওলামা পরিষদের ফতোয়া 'পাবজি' খেলা হারাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় অনলাইন গেম প্লেয়ার আননোন'স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) ইসলাম ধর্মের জন্য অবমাননাকর বলে ফতোয়া দিয়েছে ইন্দোনেশিয়ার একটি মুসলিম ইউনিটি, ওলামা পরিষদ।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, ইরাক ও নেপালে আনুষ্ঠানিকভাবে এ গেম নিষিদ্ধ ঘোষণার পর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে আজ বুধবার এক ফতোয়ায় ওই দাবি করা হয়।

ভারতের গুজরাটেও নিষিদ্ধ করা হয়েছ ২০১৭ সালে শুরু হওয়ার পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় হওয়া এই পাবজি খেলা। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আচেহ প্রদেশের ওলামা পরিষদ বুধবার স্থানীয় বাসিন্দাদের পাবজি খেলা বন্ধের জন্য আহ্বান করে। এটিকে হারাম ঘোষণা করে ফতোয়া দেন ওলামা নেতারা। স্থানীয় সরকারকে এই গেম নিষিদ্ধের দাবিও জানান তারা।

আচেহ ওলামা পরিষদের সহ-সভাপতি ফয়সাল আলী বলেন, আমাদের ফতোয়া বলছে- পাবজি এবং এই একই ধরনের খেলাগুলো হারাম। এর কারণে সহিংসতা এবং মানুষের আচরণ পরিবর্তন হতে পারে। পাবজি খেলা ইসলাম ধর্মকে অবমাননা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

ফয়সাল আলী আরো বলেন, আচেহতে দেখা যায় শিশুরা, এমনকি বয়ষ্করা পর্যন্ত পাবজি খেলায় আসক্ত হয়ে পড়েছেন। মোবাইল ফোনে প্রায় সব জায়গাতেই তারা এটি খেলছে। এ ঘটনা খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেন ওলামা পরিষদের এ নেতা। তিনি অবিলম্বে এটি সরকারীভাবে নিষিদ্ধের দাবি জানান। সূত্র: এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ