সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

মমতাকে মুসলিমদের খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি চিকিৎসকদের মারধর ও রাতে সাবেক ভারত সুন্দরী উষশী সেনগুপ্তকে হেনস্থা-দুটি ঘটনাতেই অভিযুক্তরা হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। তাই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খোলা চিঠি লিখেছেন কয়েকজন মুসলিম।

কিন্তু এখন পর্যন্ত কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে। মুসলিম বলে কেন শাস্তি দেওয়া হবে না, মুখ্যমন্ত্রীর দিকে সেই প্রশ্ন ছুঁড়ে দিলেন কলকাতার মুসলিমরাই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, মমতাকে লেখা ওই খোলা চিঠিতে বেশ কয়েকজন মুসলিম চিকিৎসকও রয়েছেন।

তারা লিখেছেন, আমরা মুসলিম। আমরা গত কয়েক দশক ধরে কলকাতায় রয়েছি। দুটি ঘটনা নিয়েই উদ্বেগ জানাচ্ছি আমরা। এসব ঘটনায় আমরা লজ্জিত।

দুটি উপায়ের কথা বলেছেন তারা। এক, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। না,শুধু এই দুটি ঘটনায় নয়। যেকোনো ঘটনায় মুসলিমরা যুক্ত থাকলেই ব্যবস্থা নেওয়া হোক। তারা মুসলিম বলে যাতে তারা ছাড় না পায়, এমন আর্জিই জানিয়েছেন তারা।

দুই, এ ক্ষেত্রে পুরুষদের রাজ্যের আইন-শৃঙ্খলা সম্পর্কে অবগত করা হোক, সচেতন করা হোক। এটি সময়সাপেক্ষ বিষয়। তবে সঠিকভাবে প্রয়োগ করলেই নিশ্চয় কাজ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ