শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফিলিস্তিনকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার স্বীকৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধবিধস্ত ফিলিস্তিনকে পর্যবেক্ষক দেশ হিসেবে স্বীকৃতি দিলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।

এর মধ্যদিয়ে আন্তর্জাতিক সংস্থাটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। মঙ্গলবার সংস্থাটি এ স্বীকৃতি প্রদান করেন।

এদিকে, আইএইএ কর্তৃক ফিলিস্তিনকে পর্যবেক্ষক সংস্থায় যোগ দেয়ার অনুমতি ও স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।

আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো ও ভিয়েনায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আবদুশ শাফি এ নিয়ে মঙ্গলবার একটি চুক্তিতে সই করেন।

এর ফলে ফিলিস্তিনে তেজস্ক্রিয় পদার্থ ও ইউরেনিয়ামের মতো বিস্ফোরক পদার্থের মওজুদ নিরাপত্তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে আইএইএ।

ইসরাইলের সংবাদ সংস্থা দ্যা জেরুজালেম পোষ্ট জানিয়েছে, ফিলিস্তিনে কোনো পরমাণু চুল্লি নেই কিন্তু কিছু হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে পরমাণু দ্রব্য রয়েছে। তারপরও দেশটিকে কেন সংস্থাটির সদস্যভুক্ত করা হলো এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইসরাইল।

এদিকে, আইএইএ’র এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে দখলদার ইসলাইলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখমাত্র ইমানুয়েল নাহশোন।

সূত্র: দ্যা জেরুজালেম পোষ্ট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ