শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ই-হজ জটিলতায় মক্কায় বাড়ি ভাড়া করতে পারছে না এজেন্সিগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছর সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র ১২ দিন পর বাংলাদেশি হাজিদের হজ ফ্লাইট শুরু হবার কথা রয়েছে। অথচ সৌদি সরকারের ই-হজ ব্যবস্থাপনায় জটিলতার কারণে নির্ধারিত সময়ে মক্কায় এসেও বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারছে না বাংলাদেশের বেসরকারি এজেন্সিগুলো।

আসন্ন হজের বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন হলেও সৌদি সরকারের ডিজিটাল ই-হজ সিস্টেমের ত্রুটিজনিত কারণে নির্ধারিত সময়ের মধ্যেও মক্কায় হাজিদের বাড়িভাড়া মিনায় ও আরাফাত ময়দানে হাজিদের খাবারের ব্যবস্থা সম্পন্ন করা যায়নি বলে জানা যায়।

এ কারণে হাজিদের মোফা (ভিসা) পাঠাতে ব্যর্থ হলে সময়মতো তারা সৌদি আরবে আসতে পারবেন কিনা, এ নিয়ে উদ্বেগ জানিয়েছে মক্কায় অবস্থানরত বাংলাদেশের বেসরকারি ৫৯৮টি হজ এজেন্সি।

জানা যায়, এ সমস্যা সমাধানে করণীয় নিয়ে এজেন্সি প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার রাতে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ বৈঠক করেছে বলে জানান হাবের যুগ্ম মহাসচিব মওলানা ফজলুর রহমান।

তবে ই-হজ ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে বলে মনে করছেন মক্কায় বাংলাদেশ হজ মিশনের কনসাল হজ মো. আবুল হাসান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ