সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হলো ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন হলুদ মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় আমাদের প্রস্তুতি কোথায়? শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ

'আফ্রিকা কাপ অব নেশনস' উদ্বোধনী অনুষ্ঠানে ‘মাতাল সিসি’র বক্তব্য ভাইরাল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ এ ফুটবল প্রতিযোগিতা ‘আফ্রিকা কাপ অব নেশনস’ এর উদ্বোধন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি।

শুক্রবার কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এ আয়োজন করে দেশটির ফুটবলপ্রেমীরা। উদ্বোধনী অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সিসি।

কিন্তু সিসির ওই বক্তব্য অন্যান্য দিনের মতো স্বাভাবিক স্বরে ছিল না। অদ্ভূত ভঙ্গিতে কয়েকটি শব্দ পৃনরাবৃত্তি হচ্ছিল ওই বক্তব্যে। অনেক শব্দ মুখেই আটকে যাচ্ছিল। মূহুর্তেই সেই বক্ব্য ভাইরাল হয় নেট দুনিয়ায়। জন্ম নেয় বিতর্কের।

আরাবি টুয়েন্টিওয়ানের খবরে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে সিসির বক্তব্য অন্য কোনো অবস্থার ইঙ্গিত করছিল। বিষয়টি সিসির মাতাল অবস্থা বলেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অস্বাভাবিক ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয় ভিডিওটি।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হটিয়ে ক্ষমতা দখলকারী জেনারেল সিসির এমন বক্তব্যকে অস্বাভাবিক এবং ‘বিশেষ একটি পরিস্থিতি পরবর্তী অবস্থা’ বলে মন্তব্য করেন অনেকে।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশ ট্যাগ দিয়ে বক্তব্যটি ব্যাপক শেয়ার হয়েছে। বেশিরভাগ মানুষই ভিডিওটি দেখে সিসিকে ‘মাতাল’ বলে মন্তব্য করেন।

https://www.facebook.com/7amzawy144/videos/2353441551540920/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ