সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হলো ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন হলুদ মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় আমাদের প্রস্তুতি কোথায়? শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ

দেশে বায়ুদূষণে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বায়ুদূষণের কারণে বেড়েছে মানুষের মৃত্যুহার। বাংলাদেশে বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রায় ১ লাখ ৯৫ হাজার মানুষ মারা যায়।

গতকাল শনিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর মিলনায়তনের ‘বায়ু দুষণ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য জানান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।

তিনি জানান, গত তিন বছরে ঢাকার বায়ু দূষিত হওয়ার প্রবণতা বেড়েছে ব্যাপক হারে। গত ৩০ বছরে পানি এবং পয়ঃনিষ্কাশনজনিত মৃত্যুহার কমলেও দূষিত বায়ুর কারণে মৃত্যুহার।

ড. কামরুজ্জামান বলেন, বায়ুদূষণের ফলে মানব স্বাস্থ্যের অবনতি লক্ষ করা যায় এবং ঢাকার বৃক্ষের বৃদ্ধি ও ফলন ব্যাহত হচ্ছে। তিনি ইট ভাটাগুলোকে বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে এটি রোধে আরও গবেষণার পরামর্শ দিয়েছেন।

সেমিনারে বলা হয়, বর্তমানে ঢাকা ও গাজীপুরে বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় আছে। বরিশাল, রংপুর, সিলেট ও কুমিল্লায় বায়ুর মান সহনশীল অবস্থানে। সাভার, ময়মনসিংহে বায়ুর মান সতর্কাবস্থায়। সবচেয়ে দূষিত বায়ু নারায়ণগঞ্জে। সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। তবে বায়ুর মানে ভালো অবস্থানে আছে চট্টগ্রাম ও রাজশাহী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ