আওয়ার ইসলাম: নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে নিরাপদ খাদ্য অধিদফতরের দায়ের করা মামলায় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের সমন্বয়ে গঠিত বিশুদ্ধ খাদ্য আদালত।
রোববার (২৩ জুন) দুপুরে ঢাকা সিটি করপোরেশনে স্থাপিত আদালতের বিচারক বিশেষ মহানগর হাকিম মেহেদী পাভেল সুইট এই গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ওই মামলার বাদী খাদ্য অধিদফতরের পরিদর্শক মুহা. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বাদী বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মামলার শুনানিতে প্রাণের এমডি উপস্থিত না থাকায় বিচারক বিশেষ মহানগর হাকিম মেহেদী পাভেল সুইটের আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
খাদ্য অধিদফতরের পরিদর্শক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্যের উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, হাইকোর্ট কর্তৃক ৫২টি নিম্নমানের পণ্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা পাওয়ার পর গত ২২ মে প্রাণ কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়। হাইকোর্টের নির্দেশনার পরও নিম্নমানের পণ্য বাজার থেকে অপসারণ না করায় এ মামলা দায়ের করা হয়।
গত ১৮ জুনে আরও ২১টি মানহীন পণ্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসব পণ্যসহ মোট ৭৩টি পণ্যের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি কার্যক্রম আদালতে চলমান রয়েছে।
প্রাণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত মানহীন পণ্যগুলো হলো প্রাণের হলুদ গুঁড়া, ফ্রেশের হলুদ গুঁড়া, মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ, প্রাণের কারি পাউডার, ড্যানিশের কারি পাউডার, সিটি ওয়েলের সরিষার তেল, গ্রিন ব্লিচিংয়ের সরিষার তেল, শমনমের সরিষার তেল, বাংলাদেশ এডিবল ওয়েলের সরিষার তেল, কাশেম ফুডের চিপস, আরা ফুডের ড্রিংকিং ওয়াটার, আল সাফির ড্রিংকিং ওয়াটার।
মিজানের ড্রিংকিং ওয়াটার, মর্ণ ডিউয়ের ড্রিংকিং ওয়াটার, প্রাণের লাচ্ছা সেমাই, ডুডলি নুডলস, শান্ত ফুডের সফট ড্রিংক পাউডার, জাহাঙ্গীর ফুড সফট ড্রিংক পাউডার, ড্যানিশের হলুদের গুঁড়া, এসিআইয়ের ধনিয়ার গুঁড়া, বনলতার ঘি, পিওর হাটহাজারী মরিচ গুঁড়া, মিস্টিমেলার লাচ্ছা সেমাই, মধুবনের লাচ্ছা সেমাই, মিঠাইয়ের লাচ্ছা সেমাই, ওয়েল ফুডের লাচ্ছা সেমাই।
এসিআইয়ের আয়োডিনযুক্ত লবণ, কিংয়ের ময়দা, রূপসার দই, মক্কার চানাচুর, মেহেদীর বিস্কুট, বাঘাবাড়ীর স্পেশাল ঘি, নিশিতা ফুডসের সুজি, à