শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

'ভারতের মুসলমানদের হত্যা, নির্যাতন বন্ধ করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বলেছেন, ধর্মীয় কারণে ভারতের মুসলমানরা হত্যা নির্যাতনের শিকার। ভারতের বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতি ও মুসলিম বিদ্বেষের কারণে সেদেশে মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা আজ চরম হুমকীর সম্মুখীন।

মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিসে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, সম্প্রতি ঝাড়খন্ডে মুসলিম যুবক তাবরেজ আনসারীকে নৃশসংসভাবে পিটিয়ে হত্যার ঘটনা মুসলিম বিদ্বেষের সর্বশেষ নজির। মুসলিম যুবক তাবরেজ আনসারীকে নৃশসংসভাবে হত্যার পূর্বে তাকে দিয়ে ‘জয় শ্রীরাম, জয় হনুমান’ বলতে বাধ্য করা হয়।

এর আগেও ধর্মীয় কারণে মুসলমানদেরকে নৃশসংসভাবে হত্যার বহু ঘটনা ঘটেছে। আমরা তাবরেজ আনসারীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতের সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে হত্যা নির্যাতন বন্ধ করতে হবে। ভারতে এভাবে মুসলিম নিধন চলতে থাকলে বিশ্বের দেড়শ’ কোটি মুসলমান চুপ করে বসে থাকবে না। ভারতের সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে হত্যা নির্যাতন বন্ধে ভারত সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য করতে জাতিসংঘ, ওআইসি সহ বিশ্বসংস্থা সমূহকে ভারত সরকারের উপর কুটনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ নিতে হবে।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে মাওলানা মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মুহা. মিজানুর রহমান, অধ্যাপক মুহা: আব্দুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, হাজী নূর হোসনে প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ