শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

সেই উপবন এক্সপ্রেসেই আহতদের খোঁজ নিতে হাসপাতালে গেলেন দুই মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতদের খোঁজ নিতে সেই উপবন এক্সপ্রেসে করেই সিলেট পৌঁছেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

সিলেটে পৌঁছেই বুধবার সকাল সোয়া ১০টায় ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে যান দুই মন্ত্রী।

এ সময় রেলমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ট্রেন দুর্ঘটনায় আহতদের ১০ হাজার ও নিহতের পরিবাবকে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এ ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজ-খবর রাখছেন।

জানা গেছে, হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন মন্ত্রী। পরে তিনি নিহতদের পরিবারের খোঁজ-খবর নিতে তাদের বাড়ির উদ্দেশে রওনা দেন।

উল্লেখ্য, গত রোববার (২৩ জুন) রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ৪৮ মিনিটে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর মারাত্মক দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক ছয়জনের লাশ উদ্ধারের কথা জানানো হলেও সোমবার সকালে পুলিশ চারজনের লাশ উদ্ধারের কথা জানায়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ