শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

তেজপাতার ব্যবহারে তেলাপোকা পালাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘরে তেলাপোকা থাকাটা স্বাভাবিক। কিন্তু তেলাপোকার যা উপদ্রব তা সহ্য করার মতো নয়। বাজারে তেলাপোকা দূর করার জন্য নানা স্প্রে নানা ঔষধ পাওয়া যায়। কিন্তু সবসময় এই স্প্রে বা ঔষধ কাজ করে না।

আমাদের ঘরে, ঘরের আশপাশে কিংবা বন-জঙ্গলে এদের অবাধ বিচরণ দেখা যায়। তেলাপোকা পরিচিত প্রাণী হলেও এরা বিরক্তিকর, বিশ্রী ও নোংরা প্রাণী। তেলাপোকা যে কোনো জায়গায় খুবই সহজে অভিযোজিত হতে পারে। তাই এই তেলাপোকা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন তেজপাতা গুঁড়া।

তেজপাতা তেলাপোকা দূর করতে সাহায্য করে। কয়েকটা তেজপাতা গুঁড়া করে নিন। যেসকল স্থানে তেলাপোকা আসতে পারে সেখানে তেজপাতার গুঁড়া রেখে দিন। তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। এটি তেলপোকা মারবে না কিন্তু তেলপোকাকে ঘর থেকে দূরে রাখবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ