শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আকাশে উড়বে বিশ্বের প্রথম ৫ সিটের ট্যাক্সি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম এমন ট্যাক্সি আনছে জার্মানির একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। এতে পাঁচটি আসন রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, উড়তে সক্ষম পাঁচ সিটের এই ট্যাক্সি বিশ্বে প্রথম।

জার্মান এই প্রতিষ্ঠানটির নাম লিলিয়াম এবং এই কোম্পানি মূলত এয়ার ট্যাক্সি নিয়ে কাজ করে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত মে মাসের প্রথম দিক থেকে তারা স্বয়ংক্রিয় ভাবে উড়তে পারবে এমন ট্যাক্সি নিয়ে পরীক্ষা শুরু করেছে। পরীক্ষা চলাকালীন সময়ে এটি সফলভাবে উড়তে সক্ষম হয় এবং কিছুক্ষণ আকাশে ভেসে থাকার পর নিরাপদ ভাবে অবতরণ করে।

লিলিয়াম জানায়,  স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম এই ট্যাক্সি। এতে ইলেকট্রিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ব্যতিক্রমী এই ট্যাক্সিতে পাঁচটি আসন থাকবে। অর্থাৎ সর্বোচ্চ পাঁচজন এতে যাত্রী হিসেবে উঠতে পারবেন। এটা ঘণ্টায় ৩০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম।

লিলিয়ামের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল উগেন্ড বলেন, ‘দুই থেকে পাঁচ সিটে যাওয়াই ছিল আমাদের প্রধান লক্ষ্য। কারণ, আমরা আরও বেশি মানুষের জন্য আকাশপথ উন্মুক্ত করতে চাই।’

এই এয়ার ট্যাক্সিটিতে ৩৬টি ইলেক্ট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। মূলত এগুলোর সাহায্যেই এটি উড্ডয়ন ও অবতরণ করে। একবার চার্জে ট্যাক্সিটি এক ঘণ্টা চলতে সক্ষম। লিলিয়াম জানিয়েছে, ২০২০ সালের মধ্যে তারা বড় পরিসরে এই ট্যাক্সি উৎপাদন শুরু করবে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ