মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

গাজীপুরের স্পিনিং মিলে আগুন, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরের অটো স্পিনিং মিলের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া লাশগুলো চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

বুধবার ভোর ৪টার দিকে একে একে তিনটি অঙ্গার দেহ উদ্ধার করে আনা হয়।

মঙ্গলবার দুপুরে কারখানায় লাগা আগুনে রাসেল নামের এক ব্যক্তি মারা যান। আগুনের ঘটনায় চার শ্রমিক নিখোঁজ ছিলেন। বুধবার ভোরে কারখানার ভেতর থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজন।

নিখোঁজ শাহজালালের ভগ্নিপতি ইমরান জানান, পুড়ে যাওয়া মৃতদেহগুলো চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। তবে শাহজালাল যে কক্ষে কর্মরত ছিল ওই কক্ষের পাশ থেকে একটি লাশ উদ্ধার হওয়ায় ধারণা করছি এটাই শাহজালালের লাশ।

এদিকে আনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই সজিব। তিনি জানান, আগুনের পরপরই তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। এক-দেড় ঘণ্টা পর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বুধবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্পূর্ণ শরীর পুড়ে গেলেও তার মুখের দাড়ি না পোড়ায় আমরা নিশ্চিত এটাই আনোয়ারের লাশ।

নিহত আনোয়ার (২৭) উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও শাহজালাল (২৬) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হাছেন আলীর ছেলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ