শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বিশাল বাজেট বৃহৎ শ্রমজীবী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যর্থ সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফল আজ সকাল ১১ টায় প্রকাশ করা হয়েছে।

এ পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৮,৫৬৬ জন; ছাত্রী ৮,২২২ জন; মোট ২৬,৭৮৮ জন। সারাদেশে ১৭৪টি পুরুষ কেন্দ্রে ও ১৮৭টি মহিলা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশাল কর্মকাণ্ডের বিভিন্ন স্তর– নিবন্ধন, পরীক্ষার্থী অন্তর্ভুক্তি, প্রশ্নপত্র তৈরি ও কেন্দ্রসমূহে প্রেরণ, পরীক্ষা গ্রহণ, খাতা দেখা, খাতা নিরীক্ষণ, ফলাফল তৈরি ইত্যাদি কাজে আন্তরিক সহায়তার জন্য মাদরাসাসমূহ, বোর্ড পরিচালকবৃন্দ এবং নেগরান, পরীক্ষক, নিরীক্ষক ও অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সকলের অক্লান্ত শ্রমপ্রদান ও ঐকান্তিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইয়াতুল উলয়ার নেতারা।

মোট পরীক্ষার্থী সংখ্যা ২৬,৭৮৮ জন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২,৬২৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। গড় পাসের হার ৭৩.৫১%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ৯৫৯ জন এবং ছাত্রী ৯২ জন।

জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,১২৪ জন, ছাত্রী ১,০৭৬ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৬৩৪ জন, ছাত্রী ২,৩৫১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,১৫২ জন, ছাত্রী ১,৬৯১ জন। এছাড়া মোট ১৪ জনের পরীক্ষা বাতিল করা হয়।

যেভাবে পাবেন হাইআতুল উলয়ার রেজাল্ট: হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ রেজাল্ট পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।

আল হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২ শা’বান ১৪৪০ হিজরী, ৮ এপ্রিল ২০১৯ ঈসাব্দ থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) এর কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। কিন্তু দুঃখজনকভাবে প্রশ্ন ফাসের বিপর্যয় দেখা দিলে পুনরায় ১৬ শা’বান ১৪৪০ হিজরী, ২৩ এপ্রিল ২০১৯ ঈসাব্দ থেকে পরীক্ষা শুরু হয়। দুর্ভাগ্যজনকভাবে এবারও প্রশ্ন ফাসের বিপর্যয় দেখা দিলে বিশেষ পদ্ধতিতে ২৬ শা’বান ১৪৪০ হিজরী, ৩ মে ২০১৯ ঈসাব্দ পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

বিস্তারিত আসছে...

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ