শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পাচ্ছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান চলতি সপ্তাহেই পেতে যাচ্ছে তুরস্ক।

রোববার রুশ বিমানঘাঁটি থেকে দুটি কার্গো বিমানে করে এস-৪০০ এর এই চালান আনা হবে। আর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজে রুশ বিশেষজ্ঞরা সোমবারের মধ্যে তুরস্ক পৌঁছাবে। কোন সূত্র উল্লেখ না করেই তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল হাবেরতুর্ক এমন খবর জানয়েছে।

যুক্তরাষ্ট্র যখন বার বার তুরস্ককে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে তখন আঙ্কারা সরকার রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান গ্রহণ করতে যাচ্ছে।

রাশিয়া আগেই জানিয়েছিল, চলতি বছরের জুলাই মাসের মধ্যে তারা তুরস্কের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করবে। রুশ এ ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়ায় মার্কিন সরকার আঙ্কারা সরকারের ওপর বেশ ক্ষুব্ধ হয়েছে।

তবে তুরস্ক বলছে, যেকোনো কিছুর মোকাবিলায় তারা এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে। প্রয়োজনে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করতেও প্রস্তুত রয়েছে তুরস্ক বলে জানিয়েছে দেশটির সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ