শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত নাসির (৩৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসির ভান্ডারিয়া জেলার রাজাপুর থানা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ বলেন, শনিবার রাতে সাভারের নবীনগর থেকে ধামরাইয়ের কালামপুরগামী পলাশ পরিবহনের সঙ্গে পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসিরসহ ৭/৮জন আহত হন।

রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নাসিরের মৃত্যু হয়। বাকি আহতদের মধ্যে তিনজন সাভারের এনাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি।

এর আগে, শনিবার (৬ জুলাই) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। এতে নাসিরসহ গুরুতর আহত হন পাঁচজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ