সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

বাড়ি থেকে ডেকে নিয়ে শ্রমিককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার ভোরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমজাদ মন্ডল (৪২) ওই গ্রামের ফজেল মন্ডলের ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমজাদকে ভোর ৪টার দিকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায় ঘাতকরা।

গুরুতর আহত অবস্থায় আমজাদকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ