সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

সচিবালয়ে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশাসনে প্রাণ কেন্দ্র সচিবালয়ের ৬ নম্বর ভবনে (২১ তলা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রোববার বিকেল সোয়া ৩টার দিকে এ ভবনের সপ্তম ও অষ্টম তলার মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক বোর্ডরুমে আগুন লাগে। এ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ওই আগুন নিভিয়ে ফেলেন।

অগ্নিকাণ্ডে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিঁড়ির মাঝামাঝি স্থানের কক্ষে বৈদ্যুতিক বোর্ড পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জেলার সহকারী পরিচালক ছালেহউদ্দিন বলেন, বৈদ্যুতিক বোর্ডরুমে আগুন লেগেছিল। সেখানে পুরনো কাগজপত্রসহ বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস রক্ষিত ছিল। আমরা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলি। সময় মতো আগুন নেভাতে না পারলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারত।

আগুন লাগার খবর শোনার পর এই ভবনের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ