সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সন্তানকে সুশিক্ষা দিলেই মা-বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানভীর সিরাজ ◊

সন্তান আলোর মুখ দেখার আগেই পিতা-মাতাকে চিন্তা করতে হয় সন্তানের ভবিষ্যৎ নিয়ে। সন্তান আমার কী পড়বে? কোথায় পড়লে আমার সন্তান অনুগত থাকবে, অবাধ্য হবে না?

কেমন শিক্ষাব্যবস্থা আমার সন্তানের আগামীকে সুপথে পরিচালিত করতে সহায়ক হবে ? কোন শিক্ষাব্যবস্থা সন্তানকে মাদকতা, অশ্লীলতা আর সন্তুষ্টিবিহীন বিবাহআসরের মত অপছন্দীয় অবস্থার সম্মুখীন করবে?

দুঃসহ এক কষ্ট সহ্য করে যে সন্তানকে আলোর মুখ দেখান, সে কিনা আবার আপনার শত্রুতে পরিণত হয়! ভেবে দেখা সময়ের দাবি, মহাপ্রলয়ে কোন সন্তান শত্রু আর কে হবে আপনার মিত্র।

সেই প্রশ্ন কিন্তু আরও ১৪'শত বছর আগে সউত্তরে প্রকাশ করে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামীন। বলেন তিনি, সন্তান তোমার শত্রু হবে আর বলবে, এরা হলেন আমার অভিভাবক; আগে তাদের ছেঁকা দিন। সন্তানের আগে কেন তার গুরুজনদের শাস্তি দেয়া হবে? একই বিষয়ের আয়াত কুরআন পেশ করছে- (وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا)  এবং বলবে, হে আমাদের প্রতিপালক, প্রকৃতপক্ষে আমরা আমাদের নেতৃবর্গ ও আমাদের গুরুজনদের আনুগত্য করেছিলাম, তারাই আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছেন। (সূরা আহযাব-৬৭)

ফলাফল কী হবে? এ বিষয়ে কুরআন মুখ খুলেছে- (رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا) হে আমাদের প্রতিপালক, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের প্রতি এমন লানত করুন, যা হবে অতি বড় অভিশাপ। (সূরা আহযাব-৬৮)

কোন ছেলেমেয়ে মাতাপিতার সামনে থাকা জাহান্নামের প্রাচীর হয়ে সুপারিশ করে বলবে, হে আল্লাহ, ওয়াদা পূর্ণ করবেন বলেছিলেন, তাই বলছি, মা আমার, বাবাও আমার আর আমি জান্নাতের, কেন তারা জাহান্নামের? বাণীটিও কুরআনের।
( وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ وَأَنْتَ أَحْكَمُ الْحَاكِمِينَ) নিশ্চয় আপনার ওয়াদা সত্যই সত্য আর আপনি তো শ্রেষ্ঠ বিচারক। (সূরা হুদ:৪৫)

তাহলে ওয়াদা কী! যে হাফিজ সন্তান কুরআনকে ভালোবেসে বুকে ধারণ করে রাখবে, সেই অনুযায়ী আমল করবে, কুরআন বিক্রি করে রমজানে টাকা কামাই করবে না, তবেই তার জন্য আল্লাহ কতৃক ওয়াদা হলো, কিয়ামত দিবসে সে তার ইচ্ছামত জাহান্নামি ১০ জনকে সুপারিশ করে জান্নাতির কাতারবদ্ধ করাতে পারবে।

শিশুশিক্ষা নিয়ে মাওলানা আবু তাহের মিছবাহ ছোটদের ফাযায়েল-২-এ লিখেছেন। ধর্মহীন শিক্ষাব্যবস্থায় ধর্মনিরপেক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে আমাদের কোমলমতি শিশু- কিশোররা কী শিক্ষা লাভ করছে? তাদà