শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে: লিয়াকত আলী মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিংয়ে শরী‘আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা ইস্ট জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

৬ জুলাই শনিবার ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআ‘হ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মুহিউদ্দিন রব্বানী।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরী‘আহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা। দিনব্যপী সভায় জোন অফিস ও ২১টি শাখার নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি প্রধান অতিথির ভাষণে বলেন, ব্যাংকিংয়ে শরীআহ পরিপালনে গ্রাহক ও ব্যাংকার সকলের আন্তরিক প্রচেষ্টা অত্যন্ত জরুরী।

ইসলামী ব্যাংকিংয়ে সফলতার জন্য আমাদের প্রতিটি লেনদেনেই শরীআহ পরিপালনে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি বলেন, শরীআহ পরিপালন বিষয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মাঝে জ্ঞানচর্চা বৃদ্ধি করতে হবে। তিনি শতভাগ শরী‘আহ পরিপালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ