সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ঝাড়খণ্ডে আবারো গণপিটুনির শিকার চার মুসলিম তরুণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল্লাহ আশরাফী ♦
ইন্ডিয়া থেকে

ঝড়খণ্ডে তাবরেজ আনসারির খুন না শুখাতেই এবার আরো চার মুসলিমের উপর নৃশংস হামলা চালিয়েছে উগ্রবাদী হিন্দুরা।

বাসিরাত অনলাইনের বরাতে পুলিশ জানায়, ঝড়খণ্ডের রাজধানী রাঁচীতে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আমির, ওয়াসিম, আলতাফ ও আহমদ এ চারজন মুসলিম তরুণ বিমানবন্দরে ছবি তুলছিলেন। এমন সময় ত্রিশ জনের মত হিন্দু যুবক হঠাৎ লাঠি রানদা ইত্যাদী নিয়ে তাদের উপর হামলে পড়ে। তাদেরকে বেধরক মারপিটের সঙ্গে সঙ্গে গালিগালাজ করে তারা। ইসলাম ধর্ম নিয়েও নানান কটূক্তি করছিলো।

তাদের মারতে দেখে অনেক মানুষ জমা হয়ে গেলে তাদের মধ্যে একজন পুলিশে কল করে। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে রামেশ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করেনি বলে জানা যায়।

আহত চার মুসলিম যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ। পুলিশ জানায় এ বিষয়ে তদন্ত করছে তারা।

তথ্যানুযায়ী, রাঁচি মুসলিম নিরাপত্তা কমিটির সেক্রেটারী জেনারেল আক্বিলুর রহমানের ছেলেও নিযার্তিত ওই চার তরুণের মাঝে ছিলো। সূত্র: বাসিরাত অনলাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ