শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় আহত দুইজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে পাটগ্রাম আদর্শ কলেজের ছাত্র রনি খন্দকার(১৮) ও একই উপজেলার বাউরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিয়া বাড়ির মৃত ছায়দার রহমানের ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম(৩৬)।

পাটগ্রাম থানার ওসি মনছুর আলী জানান, গত বুধবার দুপুরে কলেজছাত্র রনি খন্দকার নিজ বাড়ি থেকে পাটগ্রাম আদর্শ কলেজের দিকে যাচ্ছিল। ওই সময় বুড়িমারী সড়কে অটোরিক্সার সাথে পাথর বোঝাই ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত কলেজ ছাত্র রনি খন্দকার। পরে তাকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে রোববার সন্ধ্যায় স্ত্রীসহ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। পথিমধ্যে একটি অটোরিক্সা মোটর সাইকেলে ধাক্কা দিলে সন্তান ও স্ত্রী খাদে পরে যায়। গুরুতর আহত হন জাহাঙ্গীর আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে মারা যান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ