শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘে ২২ রাষ্ট্রের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী উইঘুরদের ওপর নির্যাতন বন্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কাছে চিঠি দিয়েছে ২২ সদস্য রাষ্ট্র। হাই কমিশনার মিশেল ব্যাচলেটকে দেয়া চিঠিতে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানানো হয়।

সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে চীনের শিনজিন্যাং রাজ্যে সংখ্যালঘুদের আটককেন্দ্রে বন্দি রাখার পাশাপাশি নজরদারি ও অত্যাচার করার তথ্য প্রকাশিত হয়েছে। তবে, এসব স্থানে শিক্ষামূলক কর্মকাণ্ড চালানোর দাবি করছে চীন।

জাতিংসঘে শুক্রবারের সভায় এ নিয়ে উদ্বেগ জানায় যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স ও জাপানসহ ২২ রাষ্ট্র। চিঠিতে উইঘুরদের নাগরিক অধিকার আদায়ে আন্দোলন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য চীনকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ