শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

পাকিস্তানে সংবাদমাধ্যমের ওপর নতুন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে যেসব রাজনীতিবিদের বিচার চলছে বা সাজা হয়েছে সংবাদ মাধ্যমে তাদের সাক্ষাৎকার প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

মঙ্গলবার (৯ জুলাই) কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজের সংবাদ সম্মেলন সরাসরি প্রচার করার কারণে তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার।

পাকিস্তানের আবতাক টিভি, টোয়েন্টিফোর নিউজ এবং ক্যাপিটাল টিভি মরিয়ম নওয়াজের সংবাদ সম্মেলন প্রচার করার পর তিনটি চ্যানেলরই সম্প্রচার বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষ প্রথমে এটিকে একটি কারিগরী ইস্যু বলে বর্ণনা করেছিল। কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) বলছে, এটি নির্লজ্জ সেন্সরশীপ ছাড়া আর কিছু নয়।

মরিয়ম নওয়াজ এখন বিরোধী দল মুসলিম লীগের নেতা। দুর্নীতির অভিযোগে গত বছর তার সাজা হয়েছিল। সাজাপ্রাপ্ত বা বিচারাধীন রাজনীতিবিদদের সাক্ষাৎকার প্রচারের ওপর এই নিষেধাজ্ঞাকে পাকিস্তানে বিরোধী দলকে দমন এবং স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

গত সপ্তাহেই পাকিস্তানের জিও নিউজে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একটি সাক্ষাৎকার দেখানোর সময় মাঝপথে তা বন্ধ করে দেয়া হয়েছিল।

পাকিস্তানে বহু বছর ধরেই এমন অভিযোগ আছে যে, সেখানে সামরিক বাহিনী গণমাধ্যমে স্পর্শকাতর এবং সমালোচনামূলক খবর বন্ধে চাপ দিয়ে থাকে। সামরিক বাহিনী অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ