শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, কিডনি-লিভার অকেজো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কিডনি এবং লিভার অকেজো হয়ে গেছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে প্রেস ব্রিফ করে সাংবাদিকদের এ তথ্য জানান এরশাদের ছোট ভাই এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এরশাদের দেহে ইনফেকশন কমলেও অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না।

জিএম কাদের বলেন, এখন তার কিডনি ও লিভার কাজ করছে না বললেই চলে। ডায়ালাইসিস করে তার কিডনির কাজ করানো হচ্ছে। অন্যদিকে তার লিভার অনেকটাই অকেজো হয়ে গেছে। হিমগ্লোবিনের মাত্রা অনেক বেড়ে গেছে। তিনি এখন স্বাভাবিকভাবে কোনো খাবার গ্রহণ করতে পারছেন না।

তিনি আরও বলেন, তার শিরার মাধ্যমে এখন পুষ্টি দেয়া হচ্ছে। চিকিৎসকদের তথ্যানুযায়ী তার অবস্থা এখনও অপরিবর্তিত ও আশঙ্কাজনক। আমি সকাল সোয়া ১০টায় সিএমএইচে গিয়ে ওখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা একথা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২২ জুন থেকে ৯০ বছর বয়সী এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ