শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

কক্সবাজারে আরও ৩ জেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাগরে মাছ ধরতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলার উল্টে নিখোঁজ আরও তিনজনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে।

বৃহস্পতিবার রাতে বিভিন্ন সময়ে কক্সবাজার ও মহেশখালীর সমুদ্র উপকূল থেকে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. ফরিদ উদ্দিন খন্দকার জানান, বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে কক্সবাজার ও মহেশখালীর সমুদ্র উপকূলে ভাসমান অবস্থায় আরও তিনজনের মরদেহ পাওয়া যায়।

মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ওই ট্রলারের তিন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার দুই জেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জীবিত উদ্ধার হওয়া জেলে মনির আহমদ ওরফে জুয়েল মাঝি জানান, দুর্যোগে পড়া ট্রলারটির মালিক ভোলার চরফ্যাশন এলাকার ওয়াজ উদ্দিন পিটার ওরফে মিন্টু। গেল ৪ জুলাই ট্রলারটি মাছ ধরার জন্য ভোলা চরফ্যাশনের ছমরাজ ঘাট থেকে সাগরে নেমেছিল। ট্রলারটিতে মোট ১৪ জন জেলে ছিলেন। ৬ জুলাই ঝড়ো হাওয়ায় ট্রলারটি উল্টে যায়।

এর আগে ভাঙা ট্রলারটি থেকে ছয়জনের মরদেহ এবং দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। নিহতদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, ভোলা জেলার চরফ্যাশন রসুলপুর এক নম্বর ওয়ার্ডের মৃত আসমান পাটোয়ারীর ছেলে শামছুদ্দিন পাটোয়ারী (৪৫), পূর্ব মাদ্রাজ এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে মোহাম্মদ বাবুল (৩২),

উত্তর মাদ্রাজ এলাকার মৃত আব্দুল হকের ছেলে মোহাম্মদ মাসুদ (৪৫), একই এলাকার মৃত বুজুগ হাওলাদারের ছেলে আজি উল্লাহ ওরফে মনির (৩৮), মৃত মোহাম্মদ নুরের ছেলে অলি উল্লাহ (৫০), রসুলপুরের ছয় নম্বর ওয়ার্ডের শষীবিষন এলাকার মুসলিম বলির ছেলে জাহাঙ্গীর বলি (৪০) এবং পূর্ব মাদ্রাজের মো. তরিক মাঝির ছেলে কামাল হোসেন (৩৫)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ