শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

প্রহরীর গলা কেটে রূপালী ব্যাংকের ভল্ট লুটের চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রহরীর গলা কেটে রূপালী ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই ডাকাতি চেষ্টার ঘটনা ঘটে।

আহত নিরাপত্তারক্ষীর নাম লিটন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দুর্বৃত্তরা ব্যাংকের ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে। তারা নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পালিয়ে যায়।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তারক্ষী লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী উপকমিশনার রুহুল কুদ্দুস বলেন, ডাকাতির জন্যই দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছিল। তারা ভল্ট ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস  বলেন, ব্যাংকের ডাকাতির চেষ্টার পর গোয়েন্দারা মাঠে নেমেছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ