শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

২৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় ২৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

বুধবার সন্ধ্যা ৬টায় রাজশাহীর সারদার দীঘলকান্দি এলাকায় ফার্নেস অয়েলবাহী ওয়াগনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এ ট্রেনের যাত্রিরা পড়েন অসহনীয় ভোগান্তি ও দূর্ভোগে।

ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেন ধুমকেতু বৃহস্পতিবার রাত সাড়ে টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনে আসার পর আটকে দেয়া হয়। ফলে ট্রেনের যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

প্রায় দেড় ঘণ্টা পর রেলপথ চলাচলের উপযুগী হলে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ওই স্টেশন ছেড়ে যায়।

এ ট্রেনের আহম্মেদ আবদুল্লাহ নামে রাজশাহী শহরের এক যাত্রী বৃহস্পতিবার রাত ৯টার দিকে আড়ানী স্টেশনে বলেন, স্ত্রী-সন্তান নিয়ে ঢাকা থেকে রাজশাহীতে ফিরছি। তবে আড়ানী স্টেশনে সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হতে হলো।

স্টেশন মাষ্টার হিমেল আহম্মেদ বলেন, ধুমকেতু ট্রেন কিছু সময়ে জন্য আটকা পড়েছিল। পরে লাইন ক্লিয়ার পাওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ