শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ছয় জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৬ জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনার বেড়ায় বাবা ও দুই ছেলেসহ মারা গেছেন চারজন।

আজ শনিবার দুপুরে বেড়ার পাঁচুড়িয়া গ্রামে বাড়ির পাশের পুকুরে পাট পরিষ্কার করছিলেন মোতালিব। এসময় বজ্রপাত হলে দুই ছেলে শরীফ ও ফরিদসহ মারা যান তিনি। একই সঙ্গে, মৃত্যু হয় প্রতিবেশি রহম প্রামাণিকের। বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের ফুলপুরে মারা গেছেন সোহাগ দিয়া ও জামাল উদ্দিন। আর ফুলবাড়িয়ায় বিলে মাছ ধরার সময় মারা যান চৈতন্য বর্মণ। সুনামগঞ্জের তাহিরপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেছে বাবা ও ছেলের। নিহতরা হলেন, মানিকখিলা গ্রামের হারিদুল ইসলাম ও তার ছেলে তারা মিয়া।

এছাড়া, রাজশাহীর গোদাগাড়িতে খেতে কাজ করার সময় এক কৃষক ও নেত্রকোণার কলমাকান্দায় গরুকে ঘাস খাওয়ানোর সময় একজন মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ