শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

বাকেরগঞ্জে ইয়াবাসহ দম্পতি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তিন হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, ওই গ্রামের মৃত কাছেম গাজীর ছেলে আইয়ুব গাজী (৫০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৩৮)।

গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার ছোট কৃষ্ণকাঠি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট কৃষ্ণকাঠি গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আইয়ুব গাজী ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ