শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

বিফ স্যুপ খাওয়ায় মুসলিম যুবককে বেধড়ক মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের তামিলনাড়ুতে বিফ স্যুপ খেয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়ায় এক মুসলিম যুবককে বেধড়ক পিটালো হিন্দু মাক্কাল কাটচি দলের চার সদস্য।

জানা যায়, সম্প্রতি রেস্তরাঁয় খেতে গিয়ে বিফ স্যুপ খেয়েছিলেন তামিলনাড়ুর নাগাপত্তিনমের বাসিন্দা মহম্মদ ফৈজান। অবসর যাপনের এ মুহূর্ত ফ্রেমবন্দি করে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন৷ তার এ পোস্টটি নজরে আসে হিন্দু মাক্কাল কাটচি দলের এক সদস্যের৷ তা নিয়ে ফৈজানের সঙ্গে তর্কও হয়।

আচমকাই তার বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন যুবক৷ কিছু বুঝে ওঠার আগেই ফৈজানকে ঘিরে বেধড়ক মারধর করে তারা৷ ধারাল অস্ত্র এবং লোহার রড দিয়ে তার উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ৷

ভারতীয় গনমাধ্যম এই সময়’এর এক খবরে বলা হয়, বিফ স্যুপ খেয়ে ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সে কারণে মুহাম্মদ ফৈজান নামে ওই যুবককে লোহার রড এবং ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে তারা৷ গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ এ অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ