শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারী বৃষ্টিপাতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৮ লাখ মানুষ। মৃতদের মধ্যে ছয়জনই আসামের। এছাড়া অরুণাচল প্রদেশ এবং মিজোরামে ৪ জন মারা গেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, টানা বৃষ্টিতে নর্থ বেঙ্গল এবং সিকিমের বেশ কয়েকটি জায়গায় ভূমিধ্বস হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না অঞ্চলটির জনগণ। নর্থ বেঙ্গল এবং সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় বন্ধ আছে রেলযোগাযোগও। আকস্মিক এ বন্যায় অনেক পর্যটক আটকা পড়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিলিগুড়ি থেকে সিকিমের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এ কারণে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ