শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

মক্কায় আগুনের ঘটনায় ৩ বন্ধুর সাহসিকতায় বাঁচলো ৩ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুুল্লাহ তামিম ♦

সৌদি আরবের মক্কায় মৎস্যজীবীর একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় তিন নাগরিকের সাহসিকতায় আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে ৩ শিশু।

আল আরাবিয়া ডট নেটের বরাতে জানা যায়, আব্দুল আজিজ জেহরানি ও তার দুই বন্ধু  ইব্রাহিম ও আল উইসলান হোটেলে খাবার খেতে যাচ্ছিলেন। রাস্তার পাশে একটি বাড়ীতে আগুন দেখে এগিয়ে গেলেন। কান্না শুনতে পেয়ে তিন বন্ধু আগুনের মধ্যেই ঘরে ঢুকে তিন শিশুকে আগুনের হাত থেকে রক্ষা করেন।

স্থানীয়রা তাদের সাহসিকতার কথা বলতে গিয়ে বলেন, আব্দুল আজিজ ও ইব্রাহিম অ্যাপার্টমেন্টের দরজা ভাঙ্গার চেষ্টা করেও ভাঙ্গতে না পেড়ে বাড়ির দেয়াল বেয়ে তিন তলায় যান। ঘরে ঢুকে জানালা দিয়ে গ্লাস ভাঙ্গে তিনটি শিশুকে বের করে আনেন।

আব্দুল আজিজ বলেন, এমন ঘটনা তার জীবনে প্রথম। তিনি শিশুদের আগুন থেকে সড়িয়ে আনতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেন।

সুলতান আল শাসির বরাতে জানা যায়, এ বাড়ীটিতে অভিভাবকরা কেউ ছিলো না। শুধু তিনটি শিশু ছিলো। তিনি বলেন, আল্লাহর রহমতের শিশুরা নিরাপদে আছে। তাদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। সূত্র: আল আরাবিয়া ডট নেট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ