শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

মিন্নীই রিফাত হত্যাকাণ্ডের মূল হোতা: নিহত রিফাতের বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় আলোচিত রিফাত হত্যাকাণ্ডের মূল হোতা মিন্নী। নয়নের সাথে মিন্নীর বিবাহ হয়েছিল, তবে সেই বিবাহের কথা গোপন করেই রিফাতের সাথে মিন্নীর বিবাহ দেয় মিন্নীর পরিবার। তাই মিন্নীকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে নিহত রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ।

আজ শনিবার রাত পোনে আটটার দিকে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবী করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, রিফাতের সাথে বিবাহ হওয়ার পরেও প্রতিনিয়ন নয়ন বন্ডের সাথে রিফাতের স্ত্রী মিন্নীর যোগাযোগ ছিল। এমনকি মিন্নী প্রায় প্রতিদিনই নয়ন বন্ডের বাড়িতে আসা যাওয়া করতো।

এ ছারাও রিফাতকে হত্যার সময় সিসিটিভির ফুটেজে দেখা গেছে সরকারী কলেজের সামনের গেটে মিন্নীকে রিফাত তার মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যেতে চায় তবে মিন্নী তখন সময় ক্ষেপন করে।

আর তার মধ্যেই বন্ড গ্রুপ রিফাতকে মারধর করতে করতে কলেজের পূর্ব দিকে নিয়ে যায়। সেই সময়ে মিন্নী স্বাভাবিক ভাবেই সেইসব দৃশ্য দেখতে থাকে এবং তাদের পিছনে হাটতে থাকে।

পরে যখন রিফাত ফরাজী ও রিশান ফরাজী দা নিয়ে এসে নয়নের হাতে দিয়ে কোপাতে শুরু করে, তখন মিন্নী বাধা দিলেও তাকে কেউ আঘাত করেনি। এসব বিষয়ের কারনে মিন্নীকেই হত্যাকান্ডের মূল হোতা দায়ী করে মিন্নীকে গ্রেপ্তারের দাবী জানান তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ