শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

সৌদি পৌঁছেছেন ৩৯ হাজার ৯৫৩ বাংলাদেশি হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় শুক্রবার (১২ জুলাই) পর্যন্ত মোট ৩৯ হাজার ৯৫৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৭৬৮ জন সৌদি আরব গেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৪টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৫টিসহ মোট ১০৯টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার সরকারি হজযাত্রীদের দশম ফ্লাইট বিজি৩০২১ ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে সৌদি আরব সময় রাত ১টা ৪৩ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দর থেকে বাংলাদেশি হজযাত্রীরা বাসযোগে ভোর ৫টায় মক্কায় গিয়ে পৌঁছান।

হজযাত্রীরা মক্কায় পৌঁছালে প্রশাসনিক দলের কর্মকর্তা দেলোয়ারা বেগম (যুগ্ম সচিব), মক্কাস্থ মৌসুমী হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দলের সদস্যরা এবং আইটি দলের দলনেতা ও সদস্যরা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হজযাত্রীদের স্বাগত জানান।

গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ