শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইসলামের অনুশাসন মেনে চলার অঙ্গীকার করে ট্যাটু মুছলেন কারাগারের বন্দীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ইসলামে হারাম হওয়ায় শরীর থেকে ট্যাটু মুছে ফেলছে ইন্দোনেশিয়ার বন্দীরা। ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় কারাগারের বন্দীরা নিজেদের শরীর থেকে পূর্বের আঁকা ট্যাটু মুছে ফেলছেন। এতে ধর্মীয় সংগঠন ‘গো হিরাজ’ বিনামূল্যে তাদের সহায়তা করছে বলে জানা যায়।

ভাইস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বন্দীরা মূলত ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলার অঙ্গীকার করে শরীর থেকে ট্যাটু উঠিয়ে ফেলছেন। ইসলামে ট্যাটু আঁকাকে ‘হারাম’ বলা হয়েছে।

শরীরে লেজার ট্যাটু করতে একজন মানুষের যেমন বেশ অর্থ যায়, তেমনি তা তুলতেও বেশ খরচ হয়। গো হিরাজ নামের সংগঠনটি লেজার ব্যবহার করে ট্যাটু তুলতে কোনো অর্থ নিচ্ছে না।

বন্দীদের মধ্যে প্রথমে আমির নামের এক যুবক ট্যাটু তোলার সিদ্ধান্ত নেন। তাকে জাহাজ ছিনতাই মামলায় ছয় বছর কারাদণ্ড দেয়া হয়েছে। ট্যুাটু তুলে ফেলা প্রসঙ্গে আমির বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি গো হিরাজের কাছে কৃতজ্ঞ। তাদের কারণে ইসলামের পথে ফিরতে পারছি’।

তিনি জানান, এই বছরের শেষ দিকে তার সাজার মেয়াদ শেষ হবে। তার আগে শরীরের বাকি ট্যাটুগুলো উঠিয়ে ফেলবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ