শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আশুলিয়ায় ট্রাকচাপায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় সিয়াম (১৭) নামে মোটরসাইকেলে থাকা এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী।

রোববার (১৪ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম আশুলিয়ার জিরাবো এলাকার দিদার আলী বেপারীর ছেলে। সে স্থানীয় দেওয়ান ইদ্রিস কলেজে উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তিন আরোহীসহ একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিয়াম নামে এক যুবক মারা যায়। এসময় আহত অবস্থায় অপর দু'জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, এঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে। এছাড়া নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ