শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যায় নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ঝড় ও ভারী বৃষ্টির বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ২২ জন নিহত হয়েছে এবং আরও অনেক আহত ও নিখোঁজ রয়েছে।

আজ সোমবার (১৫ জুলাই) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র সায়েদ উর রহমান বলেন, ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় কাশ্মীরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০ টি বাড়িঘর এবং দুটি মসজিদ। এছাড়াও তলিয়ে গেছে নেলোম ভ্যালি নামের একটি রিসোর্ট।

তিনি আরও বলেন, বন্যায় নিহত ২২ জনের মধ্যে দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৯ জন স্থানীয় বাসিন্দা। নিহত বাকি ১১ জন ধর্ম প্রচারের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করছিল।

আকষ্মিক বন্যার ফলে গৃহবন্দি হয়ে পড়েছে অনেকে। দুর্যোগের কবলে পড়া মানুষদের উদ্ধারে কাজ শুরু করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আহতদের স্থানীয় হাসপাতআলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ