শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বন্যায় জেলার সাতটি ৪৭ উপজেলায় ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে বন্যা কবলিত এলাকার ৮০ হাজার পরিবারের পাঁচ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৬ সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ১৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করা জেলার ৪৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষের পুকুর, গরুর খাবার, ফসলের মাঠ। বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

পানি বৃদ্ধির কারণে বন্যা কবলিত এলাকায় ৩০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, জামালপুরে বন্যা কবলিত এলাকায় ৮০ হাজার পরিবারের পাঁচ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুকনো খাবারের প্রয়োজনের পাশাপাশি শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে। কিছু এলাকায় দেখা দিয়েছে চর্ম রোগ এবং শিশুদের ঠাণ্ডা ও সর্দি জ্বর।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য ৬৫০ মেট্রিক টন চাল ও নগদ ৯ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করেছে। শুকনো খাবার ২ হাজার প্যাকেট ও প্রতি উপজেলায় দুটি করে মেডিকেল টিম দেয়া আছে।

তবে বন্যা কবলিত এলাকার মানুষের দাবি, তাদের কাছে এখনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সদস্যরা বলছে, বন্যা কবলিত মানুষের সংখ্যার চেয়ে ত্রাণের পরিমাণ কম থাকায় সবাইকে দেয়া সম্ভব হচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ