শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সরকারি সেবা সহজ করতে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের অ্যাপ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চালু হলো সহজে এবং দ্রুত জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের অ্যাপ ‘পরিচয়’ (porichoy.gov.bd)।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর উদ্বোধন করেন।

এ অ্যাপ ব্যবহার করে সরকারি ও বেসরকারি সব সংস্থা পরিচয় নিশ্চিত হতে পারবে। আগের মতো ৩ থেকে ৫ দিন অপেক্ষা করতে হবে না।

অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে জয় বলেন, সরকারি সেবা সাধারণ মানুষের কাছে সহজে এবং সঠিকভাবে পৌঁছে দিতে কাজ করবে পরিচয় অ্যাপ।

‘পরিচয়’ হচ্ছে একটি গেটওয়ে সার্ভার, যা নির্বাচন কমিশনের জাতীয় ডেটা বেসের সঙ্গে সংযুক্ত। এটি এমন একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং, যা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যেকোনো সংস্থার গ্রাহকদের তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিমেষেই সেবা দিতে পারবে। এনআইডি যাচাই করার জন্য এখন থেকে আর অপেক্ষা করতে হবে না।

বর্তমান প্রক্রিয়ায়, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগ ইন করে সংস্থাগুলো জাতীয় পরিচয়পত্রের তথ্য ম্যানুয়ালি যাচাই করে থাকে। আবার অনেক সংস্থা এনআইডি যাচাইও করে না, কারণ নির্বাচন কমিশনের এনআইডি ডেটাবেসে তাদের ঢোকার সুযোগ নেই।

কিন্তু ‘পরিচয় গেটওয়ে’ ব্যবহার করলে জাতীয় আইডি যাচাই করার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই। যেকোনো প্রতিষ্ঠান সফটওয়্যারের মাধ্যমে ‘পরিচয় গেটওয়ে’ সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করলে জাতীয় আইডি শনাক্তের ফলাফল সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে।

-এটি