শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রিফাত হত্যা মামলার আসামি রিশান ফরাজী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ৩ নম্বর আসামি রিশান ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিশান এ হত্যা মামলার ২য় আসামি রিফাত ফরাজির ছোট ভাই।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রিশান ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান বরগুনা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন। তবে কোথায় কীভাবে গ্রেপ্তার করা হয়েছে তা তদন্তের স্বার্থে জানানো হয়নি। আগামি ২৪ ঘন্টার মধ্যে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে হত্যায় জড়িত সন্দেহে গত মঙ্গলবার নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ৫দিনের রিমান্ডে দেয় আদালত।

২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এই মামলায় এখন পর্যন্ত ১৬ জন গ্রেপ্তার। এর মধ্যে ১০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ