সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’ পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’ বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন ‘বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার’  ২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের

হাফিজ সাঈদ সন্ত্রাসী নয়: পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতা ও লস্করে তৈয়্যবা, জামাত-উদ-দাওয়া প্রধান মৌলানা হাফিজ সাইদকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পাক প্রশাসন।

গত বুধবার লাহোর থেকে গুজরানওয়ালা যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম স্কোয়াড তাকে গ্রেফতার করা হয়। খবর দ্যা ডন-এর।

তবে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রভেশ কুমার বলেন, "আমরা গ্রেফতারের প্রতিবেদন দেখেছি। এবার তাকে গ্রেফতারের পেছনে সরকারের দীর্ঘ সময় ব্যয় হয়েছে। তবে তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হঠকারিতা বলে জানালেন তিনি।

রভেশ কুমার বলেন, হাফিজ সাঈদ সন্ত্রাসী নয়। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের উচ্ছ্বসিত টুইট বার্তারও প্রতিবাদ করেন।

প্রসঙ্গত, আগামী ২২ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাদের বৈঠকের কয়েকদিন আগে হাফিজ সাইদের গ্রেফতারে পাকিস্তানজুড়ে তোপের মুখে পড়েছে ইমরান সরকার।

এদিকে, হাফিজের গ্রেফতারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প উচ্ছ্বসিত টুইটে বলেছিলেন,  ১০ বছর ধরে খোঁজাখুজির পর মুম্বাই হামলার স্বঘোষিত ‘মাস্টারমাইন্ড’কে গ্রেফতার করেছে পাকিস্তান। তাকে খুঁজতে গত দুই বছরে অনেক চাপ দেওয়া হয়েছে”।

তবে ট্রাম্পের এই টু্ইটের জবাবে পাকিস্তানের আন্তর্জাতিক বিষয়ক সংস্থা পাল্টা টুইটে বলে, দশ বছর ধরে তাকে খোঁজ করা হচ্ছে না। ২০০১ সালের ডিসেম্বর, ২০০২ সালের মে, ২০০২ সালের অক্টোবরে, ২০০৬ সালের আগস্টে, ২০০৮ সালের ডিসেম্বরে, ২০০৯ সালের সেপ্টম্বর এবং ২০১৭ সালের জানুয়ারি মাসে তাকে গ্রেফতার করে এবং ছেড়ে দেয় পাকিস্তান।

এর আগে বিবিসি উর্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মৌলানা হাফিজ সাঈদের সংগঠন জামাতুদ- দাওয়া, লস্করে তৈয়্যবা, ফালাহে ইনসানিয়্যাত-এর বিরুদ্ধে তদন্তে নেমেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অপরাদ দমন শাখা (সিডিডি)।

সিডিডির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হাফিজ সাঈদের সংগঠনগুলো সন্ত্রাসীদের জন্য ফান্ড সংগ্রহ করে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানায়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আওতায় পাকিস্তান সরকার বেআইনি সংগঠনগুলির বিরুদ্ধে যে পদক্ষেপ করছে, তারই অঙ্গ হিসাবে  হাফিজকে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তান জঙ্গিদের অর্থের জোগান দিচ্ছে অ