সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’ পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’ বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন ‘বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার’  ২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের

সাভারে সিম চুরির অভিযোগে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার: সাভারে মোবাইলের সিম হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী।

আজ শনিবার (২০ জুলাই) ভোর রাতে সাভারের বনপুকুর ওয়াবদা রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত বশির বরিশাল জেলার কোতোয়ালী থানার সদরপুর গ্রামে।

এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে বশির আহমেদের স্ত্রী খাদিজার একটি সিম হারিয়ে যায়। এব্যাপারে স্ত্রী খাদিজার অভিযোগ স্বামী বশির সিমটি চুরি করেছেন। কিন্তু বশির এ অভিযোগ অস্বীকার করেছেন।

এনিয়ে খাদিজা রাতে ঘুমের মধ্যে বশিরের পুরুষাঙ্গ কেটে নেয় এবং তাকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে।
এতে বশির চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় খাদিজাকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের করেছেন বশিরের স্বজনেরা।

-এএ