শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রিয়া সাহার বিরুদ্ধে সিলেটে ও যশোরেও মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিমাদ আহমদ রুবেল।

রবিবার সকালে সিলেটের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা দায়ের করেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন প্রিয়া সাহা। যা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করেছেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. তাজউদ্দিন জানান, আদালত অভিযোগটি গ্রহণ করে পরবর্তী নির্দেশের জন্য রেখেছেন।

মামলার বাদী গোলাম মোস্তফা কামাল বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যেসব অভিযোগ করেছেন তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। আমি মনে করি এটা দেশবিরোধী, সরকারবিরোধী ষড়যন্ত্র। আমরা মর্মাহত হয়েছি বলে প্রচলিত আইনের কাছেই এসেছি ন্যায়বিচার পাওয়ার জন্য। সরকারের কাছেও আমরা অনুরোধ করছি, প্রিয়া সাহাকে যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখী দাঁড় করানো হয়’।

বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনি বলেন, ‘প্রিয়া সাহা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছেন, যার কোন বাস্তবতা নেই। তিনি ডাহা মিথ্যাচার করেছেন। এই মিথ্যাচার রাষ্ট্রদ্রোহের শামিল এবং নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা মনে করেই আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছেন’। 

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে প্রিয়া সাহা বলেন বাংলাদেশ থেকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ৩ কোটি ৭০ লাখ লোক নিখোঁজ রয়েছে। তিনি আরো বলেন- মুসলিম মৌলবাদীরা তার জমি দখল করে নিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ