শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

১০ লাখের ক্যামেরা আমাজনে ৮ হাজার টাকায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ১০ লাখ টাকার ক্যামেরা লেন্সে অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট আমাজনের এক ক্রেতা সেটি কিনেছেন মাত্র ৮ হাজার টাকায়! প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এ তথ্য জানিয়েছে।

তারা বলছে, আমাজন ঘোষিত ‘প্রাইম ডে’তে এই ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বিশেষ দিনে খুচরা পণ্যে ছাড় দিতে গিয়ে ভুল করে বেশি দিয়ে ফেলেছেন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে আমাজনে ক্যামেরা কেনার হিড়িক পড়ে যায়। তবে সবাই অবশ্য দারুণ এই সুযোগটি লুফে নিতে পারেননি।

এক ক্রেতা ক্যাননের ইএফ ৮০০ লেন্সের ক্যামেরা নেন। এটির আসল দাম বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৯৮ হাজার ৮৫৫ টাকা। সেটি তিনি কিনে নেন ৮ হাজার ৩০ টাকায়!

বছরের নির্দিষ্ট একটি সময়ে কয়েক দিনের জন্য প্রাইম ডে ঘোষণা করে আমাজন। অনেক ক্রেতা এই প্রাইম ডের জন্য মুখিয়ে থাকেন। এই দিনগুলোতে ভালো ছাড় দেওয়া হয়। এবার প্রাইম ডে ছিল ১৫ ও ১৬ জুলাই।

৮ হাজার টাকায় ক্যামেরা কিনে কিছুটা শঙ্কায় আছেন ওই ক্রেতা। ক্যামেরাটি সত্যি সত্যি আমাজন তার ঠিকানায় পাঠাবে কি না, সেটি বুঝতে পারছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের উদ্দেশে লিখেছেন, ‘১০ লাখ টাকার ক্যামেরা ৮ হাজার টাকায় নিয়েছি। তারা এটা বাতিল করবে কি না?’

তার মতো আরেকজন লিখেছেন, ‘সবচেয়ে দামি ক্যামেরা কিনলাম মাত্র ৮ হাজার টাকায়। বেজোস আপনাকে ধন্যবাদ।’

আমাজনে যারা নিয়মিত কেনাকাটা করেন, তারা বলছেন যে পণ্য একবার বিক্রি হয়ে গেছে, সেটি আর বাতিল করবে বলে মনে হয় না। কারণ এই ইতিহাস প্রতিষ্ঠানটির নেই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ