বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ইন্টারনেট সেবাদানকারী ৪৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৪৮টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। লাইসেন্স নবায়ন না করায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়। লাইসেন্স বাতিলকৃত প্রতিষ্ঠান সমূহের তালিকা বিটিআরসির ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

সোমবার বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এমএ তালেব হোসেন স্বাক্ষরিত পৃথক দু’টি আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, আইএসপি লাইসেন্সের শর্তানুযায়ী লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ার ১৮০ দিন আগেই পরবর্তী মেয়াদের জন্য নবায়ন করতে হবে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নবায়ন না করায় এসব আইএসপির লাইসেন্স বাতিল করা হয়েছে।

এছাড়া আগামী এক মাসের মধ্যে সব পাওনা পরিশোধের নির্দেশ দিয়ে বলা হয়েছে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে।

আরএম/