শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রিয়া সাহা ইস্যু: পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মোহাম্মদ নাসিমের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি প্রিয়া সাহার বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তার বক্তব্যকে কোনভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। ছোট ছোট ঘটনাই এক সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এ জন্য সর্বদা সজাগ থাকতে হবে।

এসময় প্রিয়া সাহার এই বক্তব্যের আড়ালে কোন চক্রান্ত জড়িত কিনা তা খতিয়ে দেখার জন্য মোহাম্মদ নাসিম পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন।

সোমবার বিকেলে বন্যাদুর্গত সিরাজগঞ্জের কাজিপুরে বানভাসী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

কাজিপুরের শুভগাছায় বিকেলে পাঁচশ’রও বেশি বানভাসী মানুষের মধ্যে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণকালে মোহাম্মদ নাসিম এমপি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান।

তিনি বলেন, প্রাকৃতিক যে কোন দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা জনগণের পাশে আছে এবং থাকবে।

এ সময় তাঁর সাথে ছিলেন কাজিপুর উপজেরা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী, উপজেরা আওয়ামীলগ সভাপতি শওকত হোসেন, ও শুভগাছা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকা প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ