মোরশেদ আশরাফ ♦
বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ৯.০-৯.১ ভাগ আর ভারতে মুসলমান মোট জনসংখ্যার ২০ ভাগএর বেশি। বাংলাদেশে সরকারি চাকরিতে হিন্দুদের অবস্থান সবসময় ছিল ১০ ভাগের এর বেশি। ২০০৬ সালে টিআইবির রিপোর্টে দেখা যায় ,সরকারি চাকরিতে হিন্দু জনসংখ্যা ১৯% যেখানে মূল সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয়। পক্ষান্তরে ভারতে মুসলিমদের ক্ষেত্রে সেই সংখ্যাটা মাত্র ২% বা তারও কম।
ভারতীয় মুসলমানদের বঞ্চনার দলীল তুলে ধরে সাচার রিপোর্ট ২০০৫। সাবেক প্রধান বিচারপতি রাজেন্দ্র সাচা কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতে মোট মুসলমান ২০ কোটি প্রায় যা দেশটির মোট জনসংখ্যার ২০% এর কাছাকাছি। অথচ চাকরিতে তাদের অবস্থান মাত্র ১%। যেখানে ১০৪৭ সালে স্বাধীনতা অর্জনের সময় এই হার ছিলো ৩৪%। সাচার রিপোর্ট অনুযায়ী মোট আই.এ.এস সদস্য ৩৮৮৩ জনের মধ্যে মুসলিম মাত্র ১১৬ জন যা মোট সংখ্যার ২%।
তদ্রুপ আই.পি.এস ১৭৫৩ জনে মুসলিম ৫০ বা ২.৮৩%, ইনকাম ট্যাক্সে উচ্চপদে মোট জনবল ৮৮১’র মধ্যে ২৭ বা ৩.৬%, রেলওয়ে এবং ট্রাফিকে ৪১৫ এ ১১ অর্থাৎ ২.৬৫%, ব্যাংক খাতে ২.১৮% কেন্দ্রীয় দপ্তরে ৪.৪১% ( ৮,২৬,৬৬৯ জনে ৩৩৪৬) এবং রাজ্য সরকারী দপ্তরে ৬.০১% মুসলমান কাজ করে। (https://bit.ly/2YewWuL ) রাজ্য হিসেবে যা দাঁড়ায় (মোট মুসলমান %, সরকারি চাকরি % এভাবে পড়ুন) পশ্চিমবঙ্গে মুসলমান ২৫.২% এ চাকরি ২.১%, কেরালায় ২৪.৭% এ ১০.৪%, উত্তরপ্রদেশে ১৮.৬% এ ৬.১%, বিহার রাজ্যে ১৬.৫% এ ৭.৬%, আসাম ৩০.৯% এ ১১.২%, ঝাড়খন্ড ১৩.৮% এ ৬.৭%, কর্ণাকটে ১২.২% এ ৮.৫%, দিল্লী ১১.২% এ ৩.২%, মহারাষ্ট্র ১০.৬% এ ৪.৪%, অন্ধ্র প্রদেশ ৯.২% এ ৮.৮%, গুজরাট ৯.১% এ ৫.৪% এবং তামিলনাড়ুতে ৫.৬% মুসলিম জনসংখ্যায় চাকরি পাচ্ছে মাত্র ৩.২% লোক।
রিপোর্ট জানাচ্ছে ১৯৭১ সালে পশ্চিম বঙ্গে ২৫৪ জন আই.এস.এ’র মধ্যে মুসলিম ছিলো মাত্র ২ জন আর সর্ব ভারতীয় ক্লাস ওয়ান অফিসার ২২৩২ জনে মুসলিম মাত্র ৩৬ জন যা মোট সংখ্যার ১.৬১% মাত্র। (https://bbc.in/2O2xL67 )
পক্ষান্তরে (বাংলাদেশে রহস্যজনক কারণে হিন্দুদের সুযোগ সুবিধার প্রকৃত চিত্র কোনো জরিপ রিপোর্ট পাওয়া যায় না। এগুলো সব আংশিক হিসাব যা আপনাদের সামনে তুলে ধরা হলো।) ২০১৫ সালের এক হিসেবে বাংলাদেশে মোট ৭২ জন সচিবের ৩ জন হিন্দু, যা মোট সংখ্যার ৪.১৬%।
অতিরিক্ত সচিব ২৩৯ জনে ৩৪ বা ১৪.২২%, যুগ্ন সচিব ১০১৭ জনে ১৩১ বা ১২.৮৮%, উপ সচিব ১৩১৬ জনে ১২৫ বা ৯.৪৯% সিনিয়র সহকারী সচিব ১৪৪১ জà