বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

সপরিবারে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণ নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণ নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কে দেশে কে বিদেশে তা বিষয় নয়, ডেঙ্গু মোকাবিলায় কাজ হচ্ছে কি-না সেটাই বিষয়।’

আজ বুধবার রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ডে তিন দিনব্যাপী এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতিকে মানবিক সংকট উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যেকোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবিলায়ও সরকার সফল হবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, পাড়া মহল্লায় এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

প্রসঙ্গত, রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে দেশের এই জরুরি পরিস্থিতিতে খোদ স্বাস্থ্যমন্ত্রীই সপরিবারে বিদেশ ভ্রমণে গেছেন। গত ২৮ জুলাই সপরিবারে কুয়ালালামপুর যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী ৪ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধনের সময় কারও ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ