সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’ পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’

সিঙ্গাপুরে ডেঙ্গু রোগী ৮ হাজার, হন্ডুরাসে ২৮ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছর সিঙ্গাপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত নয়জন প্রাণ হারিয়েছেন। হন্ডুরাসেও ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। দেশটিতে ইতোমধ্যে এই জ্বরে আক্রান্ত হয়েছেন অন্তত ২৮ হাজার মানুষ। শিশুসহ মারা গেছেন অন্তত ৫৪ জন।

গত সোমবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পরিবেশ সংস্থা (এনইএ) এক যৌথ বিবৃতিতে জানায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া নয় ব্যক্তির মধ্যে চারজন পুরুষ গত ৩০ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে মারা গেছেন তারা।

নয়জনের মধ্যে হৌগ্যাং অ্যাভিনিউ ফাইভ এলাকায় ৩০ জুন ডেঙ্গুর প্রথম ব্যক্তি (৭০) মারা যান। এরপর ওই এলাকায় ১২ জুলাই পর্যন্ত আরো চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

হন্ডুরাসে সরকারি ৩২টি হাসপাতালের ২৬টিতেই উপচে পড়ছে ডেঙ্গু রোগীদের ভিড়। হাসপাতালগুলোর করিডরেও সেবা দেওয়া হচ্ছে অনেককে। স্বাস্থ্য কর্মকর্তারা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

-এটি

<